বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সরকারি মহিলা কলেজে দু’দিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল সম্পন্ন

🗓 মঙ্গলবার, ১২ মে ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১২ মে ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: কক্সবাজার সরকারি মহিলা কলেজে দু’দিনব্যাপী অনুষ্ঠিত সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৬ শেষ হয়েছে।
মঙ্গলবার কলেজ মিলনায়তনে ফেস্টিভ্যালের শেষ দিনে বিজ্ঞান বিষয়ক কুইজ,রুবিক্স কিউব প্রতিযোগিতা,স্মৃতিশক্তি যাচাই,বিজ্ঞান বিষয়ক সেমিনার,বিজ্ঞান বিতর্ক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তাধারা সত্যিই প্রশংসার দাবী রাখে।
এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে নতুন কিছু ভাবতে ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো বরকত আলী, কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দিন, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক এবং সায়েন্স ফেস্টিভ্যাল-এর আহবায়ক শামীম আহমেদ বক্তব্য রাখেন।
এসময় কলেজেে সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক রেজাউল করিম,সাকিহ উদ্দিন কাদের ও আফরোজা সুলতানাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে  বিজ্ঞান বক্তৃতা,আইডিয়া কনটেস্ট,বিজ্ঞান অলিম্পিয়াড,সেমিনার,বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া উদ্ভাবনী প্রকল্পের শ্রেষ্ঠ শিক্ষার্থীদেরও পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে বিজ্ঞান মেলায় অংশ নেয়া  শিক্ষার্থীদের নয়টি উদ্ভাবনী প্রজেক্টের স্টল পরিদর্শন করেন অতিথিরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর