মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার অত্যাধুনিক S-500 এয়ার ডিফেন্স সিস্টেম ভারতে উৎপাদনের প্রস্তাব

🗓 সোমবার, ১৮ মে ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৮ মে ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১৮ মে) :: ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-500-এর পূর্ণ প্রযুক্তি হস্তান্তর এবং দেশটির মাটিতে উৎপাদনের প্রস্তাব দিয়েছে রাশিয়া।

শুধু অ্যাসেম্বলি নয়, বরং সম্পূর্ণ উৎপাদনের অধিকার এবং ভবিষ্যতে সম্ভাব্য রপ্তানির সুযোগও ভারতকে দিতে পারে মস্কো।

সামরিক বিশ্লেষকদের মতে, S-500 বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি।

এটি যুদ্ধবিমান, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক অস্ত্র এমনকি নিয়ার-স্পেস থেকে আসা হুমকিও শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।

এর কার্যকর আক্রমণ প্রতিরোধের পাল্লা প্রায় ৬০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

ভারত ইতোমধ্যে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করেছে।

নতুন করে S-500 যুক্ত হলে ভারতের বহুস্তরীয় প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

এতে এশিয়ার সামরিক শক্তির ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষ্য, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের সামরিক সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশটি আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলে আরও প্রভাবশালী অবস্থানে যেতে পারে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর