মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

🗓 সোমবার, ১৮ মে ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৮ মে ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: ‎কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

রবিবার তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

‎পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের খোঁজখবর নেন।

এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, “কুতুবদিয়া একটি দ্বীপাঞ্চল হওয়ায় এখানকার মানুষ নানা সীমাবদ্ধতার মধ্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

তাই দ্বীপবাসীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”

‎তিনি হাসপাতালের বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন এবং পর্যায়ক্রমে সেবার মান উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর