মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় জীপ গাড়ি খাদে উল্টে চাপা পড়ে কলেজ শিক্ষার্থী নিহত

🗓 সোমবার, ১৮ মে ২০২৬

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৮ মে ২০২৬

👁️ ২৭ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় একটি প্রাইভেট জীপ গাড়ি খাদে উল্টে গিয়ে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন শওকত হোসেন রিয়াজ (২৩) নামের এক শিক্ষার্থী।

রোববার রাত সাড়ে নয়টার দিকে চকরিয়া উপজেলার চিরিঙ্গা বদরখালী সড়কের রামপুর এলাকায় ঘটেছে এ সড়ক দুর্ঘটনা।

নিহত শওকত হোসেন রিয়াজ চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর নুরুল আমিনের ছেলে। সে চট্টগ্রাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন।

তিনি বলেন, রোববার রাতে একটি প্রাডো (জিপ) চালিয়ে শিক্ষার্থী শওকত হোসেন রিয়াজ ঘুরতে যান।

এসময় গাড়িটি চিরিঙ্গা বদরখালী সড়কের রামপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে।

এতে গাড়ি চাপা পড়ে গুরুতর আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান শিক্ষার্থী রিয়াজ।

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী শওকত হোসেন রিয়াজের আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজন, বন্ধুমহল ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, চিরিঙ্গা বদরখালী সড়কের চলমান উন্নয়ন কাজের অব্যবস্থাপনা ও সতর্কীকরণ চিহ্নের অভাবের কারণে বেশকিছু দিন ধরে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর