বুধবার ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শরনার্থী শিবিরে আমেরিকান পিস্তল, গুলি ও ইয়াবাসহ আটক ৩ রোহিঙ্গা

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ৩৭ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ৩৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, একটি আমেরিকান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, উখিয়ার শরনার্থী ক্যাম্প-১ (ইস্ট) এলাকার বাসিন্দা রোহিঙ্গা দিল মোহাম্মদের বসতঘরে ইয়াবা কেনাবেচা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ১৮ মে রাত পৌনে চারটার দিকে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে একটি “Made in U.S.A.” লেবেলযুক্ত বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলি এবং ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবার আনুমানিক বাজার মূল্য করা হয়েছে ৬৫ লাখ ৪০ হাজার টাকা। মোট ওজন প্রায় ৪ কেজি ২৪০ গ্রাম।

অভিযানে একইসঙ্গে তিনজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—

১. মোঃ জাহিদ হোসেন (৩৮), পিতা- শামসু আলম, ক্যাম্প-১ (ওয়েস্ট) ব্লক-সি/৯ এলাকার বাসিন্দা।

তল্লাশিকালে তার কোমরে গোঁজা অবস্থায় বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলের সঙ্গে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ছিল। এছাড়া আরও ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বহনকৃত ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

২. নুর সেহেরা (১৮), পিতা- দিল মোহাম্মদ, ক্যাম্প-১ (ইস্ট) ব্লক-সি/১৫ এলাকার বাসিন্দা।

তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৩. আব্দুল হামিদ (৩২), পিতা- মোহাম্মদ হোসেন, ক্যাম্প-১ (ইস্ট) ব্লক-এ/৪ এলাকার বাসিন্দা।

তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪৩ হাজার ৬০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৪ কেজি ২৪০ গ্রাম বলে জানায় এপিবিএন।

অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে আলামতসহ আটক ব্যক্তিদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ সংক্রান্তে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পে সাধারণ ডায়েরি (জিডি) নং-৩৮৪, তারিখ ১৭ মে ২০২৬ মূলে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

বুধবার, ২০ মে ২০২৬

বাড়ছে সরকারের ঋণনির্ভরতা

বুধবার, ২০ মে ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর