বুধবার ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব সালাম কুতুবী, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম এবং কুতুবদিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম জানান, তিন দিনব্যাপী এ ভূমি মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা এবং সহজে ভূমি সেবা পাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হবে।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

বুধবার, ২০ মে ২০২৬

বাড়ছে সরকারের ঋণনির্ভরতা

বুধবার, ২০ মে ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর