মো: রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারে জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার।
কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এ ব্রিফিংয়ে গত ১৮০ দিনের বিভিন্ন প্রচার কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়।
জেলা তথ্য অফিস জানায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের মাঝে প্রচার করা হয়েছে।
এ সময়ে ৩১টি উঠান বৈঠক, নারী ও কৃষক সমাবেশ, ৪০৫টি প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৪৭ ইউনিট সড়ক প্রচার এবং ৪৮টি অনলাইন প্রচারণা পরিচালনা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল সাত্তার বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালিসহ প্রমূখ।














