রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে অবৈধ বালি উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলন রোধে বিশেষ অভিযান পরিচালনা করলো ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঈদগাঁও খাল এবং গজালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা।

এই সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈদগাঁও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী আবু হেনা নামের এক ব্যক্তিকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তাৎক্ষণিক ভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

​এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি শক্তিশালী মেশিন ও পাইপ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

​অভিযান পরিচালনাকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, পুলিশ ও আনসার সদস্যদের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

​উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা জানান, জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর