বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা ও ডাকাতিসহ ২৫ মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত তৌহিত পুলিশের জালে বন্দি

🗓 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: আন্ত:জেলা ডাকাত দলের দুর্ধর্ষ ডাকাত ও হত্যাকান্ড, ডাকাতিসহ নানা অপরাধের মুল হোতা তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিত ডাকাত (৩৪) কে গ্রেফতার করেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ। এসময় তার ডেরা থেকে ডাকাতি করা মোটরসাইকেল, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ রসুলাবাদ এলাকা থেকে তৌহিত ডাকাতকে গ্রেফতার করা হয়।

চকরিয়া থানা সুত্রে জানা গেছে, পুলিশ সুপার (এসপি) এ. এন. এম. সাজেদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আবদুল আজিজের তত্বাবধানে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া, রামু থানা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয় গঠিত ১টি চৌকস যৌথ অভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানান, গত ১২ নভেম্বর ভোর রাতে চকরিয়া থানাধীন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঈদমনি উত্তরপাড়ায় তৌহিত ডাকাতের নেতৃত্বে একদল ডাকাত একটি বসতবাড়িতে হানা দেয়। ডাকাতরা বসতঘরের জানালার গ্রিল কেটে এবং দরজার তালা ও হুক ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে।

এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও প্রাণণাশের ভয়ভীতি দেখিয়ে ঘরের স্টিলের আলমারি ভেঙে আনুমানিক ১৭ ভরি স্বর্ণালংকার ও দুটি স্মার্টফোন, বিদেশি ইমিটেশনের তিনটি চেইনসহ অন্যান্য মালামাল লুট করে এবং বসতঘরে থাকা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পারভেজ মোশাররফ বাদী হয়ে তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতসহ ৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে বাদীর এজাহারের প্রেক্ষিতে চকরিয়া থানা মামলা রুজু করেন। যার মামলা নং-৩১, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।

একই ডাকাতদল একইদিন অর্থাৎ ১২ নভেম্বর রাত আনুমানিক ২টার সময় চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উচিতার বিলস্থ আরেকটি বসতঘরে ডুকে এবং পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে তৌহিদ ডাকাতসহ অজ্ঞাতনামা ডাকাতরা অপ-কৌশলে বসতঘরের বেলকনির গ্রিল কেটে বসতঘরে ডুকে ডাকাতদলের হাতে থাকা অবৈধ বন্দুক, ধারালো দা, লোহার হাতুড়ি ও বৈদ্যুতিক শক মেশিন দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পরিবারের সদস্যদের জিম্মি করে জখম করে ৩টি মোবাইল ফোন, নগদ ৩,০৫,০০০ টাকা এবং আনুমানিক ১৩ ভরি স্বর্ণালংকার, যার মূল্য ৩১,২০,০০০/- (একত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী আলী আকবর বাদী হয়ে ডাকাতদের বিরুদ্ধে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে বাদীর এজাহারের প্রেক্ষিতে চকরিয়া থানায় মালা রুজু হয়। যার মামলা নং-১৩- ১৩/১১/২০২৬ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।

পুলিশ আরও জানান, জন্নতুল নাঈম আফসানার স্বামী ভিকটিম গিয়াস উদ্দিন (৪৫)-এর সঙ্গে তৌহিদ ডাকাতসহ বাদল ডাকাতদের বিরোধ ছিল। এর প্রেক্ষিতে গিয়াস উদ্দিন’কে অপহরণ কওে হত্যার চেষ্টা কওে তৌহিদ ডাকাতরা। এ ঘটনায় জন্নতুল নাঈম আফসানা বাদি হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। এছাড়াও প্রাণনাশের হুমকির বিষয়ে বিগত ২০২৩ সালের ৭ এপ্রিল চকরিয়া থানায় জিডি নং-৩৩৭ করেন।

থানায় মামলা ও জিডি করায় তৌহিদ ডাকাতের দল ক্ষ্রিপ্ত হয়ে গত ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাত ২ টার সময় ভিকটিম গিয়াস উদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতু উপরে পৌঁছলে তৌহিদ ডাকাতসহ অন্যান্য ডাকাতরা কারযোগে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ভিকটিমকে ফেলে মারধর করে এবং স্টিলের টর্চ দিয়ে মাথায় আঘাত করে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায় এবং হত্যা করে ভিকটিম গিয়াস উদ্দিনের লাশ মাতামুহুরী ব্রীজের বিবস্ত্র অবস্থায় ফেলে যায়।

এ ঘটনায় ভিমটিমের স্ত্রী জন্নতুল নাঈম আফসানা বাদী হয়ে ডাকাত তৌহিদ সহ অন্যান্যদের বিরুদ্ধে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে চকরিয়া থানার মামলা নং-১, তারিখ-০১/১০/২০২৬ইং ধারা-৩৪১/৩৬৪/৩০২/৫৬০(২)/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তৌহিত ডাকাতের হত্যা, ডাকাতিসহ নানা অপরাধ চাঞ্চল্যকর দূর্র্ধষ ডাকাতির রহস্য উদ্ঘাটনের জন্য সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ও সোর্স মারফৎ ডাকাত সর্দার ও ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের জন চকরিয়া থানার পুলিশ, কক্সবাজার জেলা গোয়েন্দাদেও নেতৃত্ব একটি আভিযানিক টিম অভিযান অব্যাহত রাখা হয়।

সর্বশেষ তার অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে চকরিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা দলের (ডিবি) যৌথ টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ রসুলাবাদ এলাকায় থেকে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ও চকরিয়ার আলোচিত গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী তৌহিদুল ইসলাম প্রকাশ ডাকাত তৌহিদ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল, বিদেশি ইমিটেশনের গোল্ডেন কালারের ৩টি চেইনসহ অন্যান্য ইমিটেশনের মালামাল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যনুসন্ধানে জানা গেছে, দুর্ধর্ষ ডাকাত তৌহিদের ডাকাতি করা নেশা ও পেশায় পরিণত হয়েছে। মাদকাসক্ত ব্যক্তির মতো ডাকাতি করতে না পারলে সে স্বাভাবিক থাকতে পারে না। তার অপরাধজগতের হাতেখড়ি হয় তার পিতা কাশেম ডাকাত হাত ধরে। একইভাবে তার ভাই জাহেদ ডাকাতেরও হাতেখড়ি হয় তার মাধ্যমে।

আরো জানা যায়, চকরিয়ার কুখ্যাত ডাকাত সর্দার ও দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ গরু চোর নবী হোসেন প্রকাশ নইব্যা চোরা তৌহিদের অপরাধী চক্রের সেকেন্ড ইন কমান্ড হিসেবে আবির্ভূত হয়। ডাকাত তৌহিদ ডাকাতির ক্ষেত্রে নিখুঁত কারীগরের মত সে ডাকাতি ঘটনায় জড়িত এবং তার বিশ^স্ত সোর্স রয়েছে। পুলিশ অভিযানে বের হওয়া মাত্রই তার সোর্সরা তাকে তথ্য প্রদান করতো। ইতোপূর্বে তার অপর এক সহযোগী ডাকাত বাদলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডাকাত তৌহিদের বিরুদ্ধে আন্ত:জেলার বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ আনুমানিক ২৫টির অধিক মামলা রয়েছে।
আরও জানা গেছে, ডাকাত তৌহিদের অন্যতম সহযোগী হিসেবে তার স্ত্রী রুমা আক্তারের নাম পাওয়া যায়। ডাকাতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ তার স্ত্রী এবং নিজের নামে-বেনামে বিভিন্ন সম্পদ গড়ে তোলার কাজে ব্যবহার করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের লোটনিতে, বান্দরবান জেলার ফাইতং এ ডাকাত তৌহিদের বহুতল ভবন রয়েছে। উক্ত ভবনে আন্ডারগ্রাউন্ডে ডাকাতির মাধ্যমে লুণ্ঠিত মালামাল সংরক্ষণ ও অন্যান্য ডাকাতদের মধ্যে ভাগবণ্টন করা হয় বলে তথ্য পাওয়া গেছে। এছাড়াও ডাকাত তৌহিদের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় রয়েছে বলে জানা যায়। সে বাহিনীর সদস্যদের ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বাড়িঘর ও সম্পদ গড়ে তুলতে উৎসাহিত করে এবং তাদের অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার করে থাকে।

গ্রেতারকৃত আসামির অপরাধের পূর্ব ইতিহাস:

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট থানার মামলার রেকর্ড পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতের বিরুদ্ধে সিএমপির কর্ণফুলী, চাঁন্দগাঁও ও বাকলিয়া থানা, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ ও লোহাগাড়া থানা এবং বান্দরবান জেলার লামা থানা এবং কক্সবাজার জেলার সদর, রামু, ঈদগাঁও ও চকরিয়া থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক, সিঁধেল চুরি, ডাকাতির প্রস্ততি, চুরি, অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ ও হত্যা সংক্রান্ত ২৫টিরও অধিক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চকরিয়া থানায় ৩টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

কক্সবাজার (চকরিয়া-পেকুয়া) সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মো.আবদুল আজিজ বলেন, পুলিশ অপরাধ দমনে সর্বদা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। কুখ্যাত কিলার ও ডাকাত তৌহিদকে গ্রেফতার করা চকরিয়া থানা পুলিশের জন্য চ্যালেঞ্জিং ছিলো। চকরিয়া থানার ওসি ও জেলা ডিবি পুলিশসহ বিভিন্ন সোর্সের মাধ্যমে ডাকাত তৌহিদকে গ্রেফতার করা পুলিশের জন্য বড় সাফল্য।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে তাকে চকরিয়া সিনিয়ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অপরাধী যত বড় হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান এএসপি আজিজ।

এই বিভাগ এর আরো খবর

মিয়ানমারের বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পেকুয়ায় এলজি-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সৌদি আরবের বন্দরে হুথিদের হামলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে BCRSR প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় ৪ রোহিঙ্গাকে ৬ মাসের কারাদণ্ড

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর