বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

🗓 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের ওপর নির্যাতন, জোরপূর্বক শ্রম আদায় এবং মানবেতর জীবন-যাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।

প্রায় দেড় বছর, এক বছর, নয় মাস ও তিন মাস বন্দিশালায় কাটিয়ে দেশে ফিরেছেন কক্সবাজারের টেকনাফের ৪১ জেলে।

ফিরে আসা অনেকে জানিয়েছেন জানিয়েছেন, বন্দিদশায় প্রতিদিন ১০-১১ ঘণ্টা পর্যন্ত শ্রম দিতে হতো। কাজ করতে না চাইলে চালানো হতো শারীরিক নির্যাতন। খাবার হিসেবে মিলত দিনে মাত্র একবেলা ভাত।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনা হয়েছে ।

বিকেলে ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এসময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরাকান আর্মি। পরে বিজিবির ধারাবাহিক যোগাযোগ ও প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

May be an image of boat and text

তিনি বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’-মহাপরিচালকের এই ভিশন ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করছে।

দেশে ফেরা জেলেদের একজন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার মঞ্জুর আলম (৩৫)।

প্রায় নয় মাস আরাকান আর্মির বন্দিশালায় থাকার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্ট মার্টিনের পূর্ব পাশে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করে নিয়ে যান।

মঞ্জুর আলম বলেন, ‘প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হতো। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিকের মতো কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হতো। সারাদিনে খাবার হিসেবে দেওয়া হতো মাত্র একবেলা ভাত। এভাবে নয় মাস মানবেতর জীবন কাটিয়েছি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে আটক থাকা অন্য জেলেদেরও দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশে ফেরা জেলেদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ১৯ আগস্ট আরাকান আর্মির কাছ থেকে ২৪ জেলেকে ফেরত আনা হয়েছিল। তাঁদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক এবং আটজন টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা ছিলেন।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। এখনো আটক থাকা অন্য জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

May be an image of one or more people and text

এই বিভাগ এর আরো খবর

মিয়ানমারের বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পেকুয়ায় এলজি-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সৌদি আরবের বন্দরে হুথিদের হামলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে BCRSR প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় ৪ রোহিঙ্গাকে ৬ মাসের কারাদণ্ড

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর