শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবা, জড়িতদের খুঁজছে পুলিশ

🗓 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিঃ) রতন কান্তি দে ও এএসআই (নিঃ) মো. সোহেলসহ পুলিশের একটি দল কম্বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের রাস্তার নিকটবর্তী জসিমের সেগুন বাগানে অভিযান পরিচালনা করে।

এ সময় বাগানের ভেতরে ঝোপের মধ্যে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদক কারবারি ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর