মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

🗓 Friday, 17 October 2025

👁️ ১৭১ বার দেখা হয়েছে

🗓 Friday, 17 October 2025

👁️ ১৭১ বার দেখা হয়েছে

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর শুক্রবার সকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইন চেয়ারম্যান এবং জেলা সাংগঠনিক সম্পাদক আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিম।

ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের পরিচালক লায়েক ইবনে ফাজেল জানান, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম হেলালী, কর্ম পরিষদ সদস্য মাওলানা ছৈয়দুল হক, ঈদগাঁও ইউনিয়ন আমির অধ্যাপক মো. হাকিম আলী, ঈদগড় ইউনিয়ন আমির মাওলানা দিদারুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ভোট কেন্দ্র পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর