মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল

🗓 মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

👁️ ৫৭৬ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

👁️ ৫৭৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২৭ অক্টোবর) :: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৭ টাকা ২৩ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর