শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার-চকরিয়া মহাসড়কের পাশে পড়েছিলো অজ্ঞাত ব্যক্তির লাশ

🗓 Sunday, 7 December 2025

👁️ ১৩৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 7 December 2025

👁️ ১৩৪ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

যার আনুমানিক বয়স ৫০।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানা পুলিশ জানান, রবিবার সকালে মহাসড়কের পাশে মালুমঘাটের রিংভং এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন।

অজ্ঞাত ওই ব্যক্তি কয়েকদিন আগে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। যার কারণে দূর্গন্ধ ছড়াচ্ছে। তার আনুমানিক বয়স ৫০।

চকরিয়া থানার অপারেশর অফিসার এসআই ফরিদুল আলম বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছি।

প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।

লাশের ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর