শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

🗓 Tuesday, 9 December 2025

👁️ ১৩৮ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 9 December 2025

👁️ ১৩৮ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর সন্ধ্যায় শহরের একটি হোটেলে সংগঠনের সহ-সভাপতি আলী রেজা তসলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুর রহমানের সঞ্চালনায় ওই সভা অনুষ্ঠিত হয়।

সদস্য নুরুল আমিন মুন্নার পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় এসোসিয়েশনের কার্যালয় স্থাপন, সদস্যদের বার্ষিক চাঁদা নির্ধরাণ, প্রতি মাসে সভা আয়োজন, নতুন ব্যাংক একাউন্ট চালু, বার্ষিক সাধারণ সভা, নতুন কোয়ালিফাইড সদস্য অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন সহ-সভাপতি লতিফ উল্লাহ চৌধুরী, সদস্য যথাক্রমে মোঃ আতিকুর রহমান ও মাহামুদুল হাসান নোমান, সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন সাজ্জাদ, কোষাধ্যক্ষ মোঃ শাহ নিয়াজ, সদস্য যথাক্রমে কায়সার ফারুক, হোসাইন মোঃ ইমরান ও রাশেদুল ইসলাম।

সভা শেষে এসোসিয়েশনের সদস্য কায়সার ফারুকের সৌজন্যে সকল সদস্যদের টি-শার্ট বিতরণ করা হয়। পরিশেষে সদস্য কেক কেটে রাশেদুল ইসলাম বাবুর জন্মদিন উদযাপন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর