বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাদিয়া চরে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান! ৪ লক্ষ টাকা জরিমানা

🗓 শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

👁️ ১২১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

👁️ ১২১ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীর সোনাদিয়া চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

১৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মহেশখালী চ্যানেল এলাকায় বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪,০০,০০০/- (চার লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত বালু উপজেলা প্রকৌশলী, মহেশখালীর মাধ্যমে বিধি অনুযায়ী নিলামের ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে মহেশখালীবাসীর অবগতির জন্য জানানো হয়, সোনাদিয়া দ্বীপ একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA)। সোনাদিয়া দ্বীপ ও এর সংলগ্ন এলাকা থেকে যেকোনো ধরনের বালু উত্তোলন সম্পূর্ণভাবে অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।

জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬