বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের সঙ্গে আজ তিন বাহিনীর প্রধানের বৈঠক

🗓 রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩৫ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২১ ডিসেম্বর) :: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনারদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে।

এর আগে, বেলা ১২টার একটু আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান ইসি সচিবালয়ে পৌঁছান।

এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান।

দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মূল সভা শুরু হবে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত থাকবেন অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

সভা শেষে নির্বাচন ভবনের বেজমেন্টে গণমাধ্যমকে ব্রিফ করবেন তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অন্যান্য ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা।

Untitled-2-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে স্বাগত জানান ইসি সচিব, ছবি : সংগৃহীত

ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বঘোষিত সকাল ১০টার পরিবর্তে সভাটি দুপুরে অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত সভাটি অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর, রোববার, দুপুর ২টা ৩০ মিনিটে।‘

bb-post-20251219084732

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনকে স্বাগত জানান ইসি সচিব

সভায় আলোচ্যসূচিতে রয়েছে— নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি ২০২৫ প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সার্বিক প্রস্তুতি।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, এ বৈঠককে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকছেন।

তিনি বলেন, ‘দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, আইজিপি ও অন্যান্য নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা একসঙ্গে নির্বাচন কমিশনের সভায় অংশ নিচ্ছেন এবং সভা শেষে গণমাধ্যমকে যৌথভাবে ব্রিফ করবেন।‘

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর