শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

🗓 শনিবার, ০৭ মার্চ ২০২৬

👁️ ৮৫ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৭ মার্চ ২০২৬

👁️ ৮৫ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় আয়েশা ছিদ্দিকা (১৯) নামের গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উলবুনিয়া থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত আয়েশা ছিদ্দিকা ওই এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী আবদুল মুবিন ও স্ত্রী আয়েশা ছিদ্দিকার মধ্যে পারিবারিক কলহ-বিবাদ চলে আসছে।

কয়েকদিন পরপরই এদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে সন্ধ্যার দিকে বাড়ির দরজা বন্ধ করে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরে স্থানীয় লোকজন এসে বাড়ির দরজা ভেঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে রাখে।

স্থানীয়রা বিষয়টি চকরিয়া থানা পুলিশকে জানায়। থানার এসআই মো.আকরামের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আয়েশা ছিদ্দিকার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার এসআই মো.আকরাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

গিয়ে দেখি নিহত আয়েশা ছিদ্দিকার লাশ বাড়ির মেজেতে শুইয়ে রাখা আছে।

স্থানীয় লোকজন বাড়ির দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে বলে জানতে পারি। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ হোসেন বলেন, লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আয়েশা ছিদ্দিকার স্বামী আবদুল মুবিন পলাতক রয়েছে। আত্মহত্যা নাকি হত্যা তা জানার জন্য তদন্ত চলছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর