মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি অতিক্রমে বাংলাদেশের ছয় জাহাজকে অনুমোদন ইরানের

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ২৫৭ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ২৫৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১ এপ্রিল) :: হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে জলপথটি অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। খবর বাসস।

আজ বুধবার ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আটকে পড়া ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে।

তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি।’

তিনি আরো জানান, ইরান সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশ সরকার সেসব তথ্য দিয়েছে।

জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে বাংলাদেশী জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘এ বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব।’

এই বিভাগ এর আরো খবর

যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী সহকারী পরিষদ, উখিয়া’র আত্মপ্রকাশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর