বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়া দিবস উপলক্ষে কক্সবাজারে র‌্যালী ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ১৪৭ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ১৪৭ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই জাতীয় প্রতিপাদ্যে এবং গঁড়বো ক্রীড়ায় সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ” এই আন্তর্জাতিক প্রতিপাদ্যে কক্নবাজারে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী,আলোচনা সভা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দিনব্যাপী জেলা প্রশাসন,জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থা,কক্সবাজার আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়াম হতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইমরান হোসাইন সজীব।

পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলাউদ্দিনসহ জেলার প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

দুপুরে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা হতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সুষ্ঠু ও সু্ন্দরভাবে সম্পন্ন হয়েছে।

অন্যদিকে এ দিবসকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, কক্সবাজারের আয়োজনে ঈদগাঁও উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে বাছাইপূর্বক ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষনের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন, জেলা ক্রীড়া অফিসার, কক্সবাজার।

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সুপার হেফাজত উল্লাহ নদভীর সভাপতিত্বে এতে ঈদগাঁও উপজেলাধীন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবদুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন উদাহরণের মাধ্যমে জেলা ক্রীড়া অফিসার সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন আত্মরক্ষার জন্য সাঁতার শিখতে হবে এবং সাঁতার এমন একটি ব্যায়াম যা আপনাকে সুস্থ রাখতে অন্য ব্যায়ামের প্রয়োজন নেই।

এছাড়াও সভাপতি তাঁহার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাঁতার না জানলে তাঁহার জীবন ১৬ আনায় মিছে বলে আখ্যায়িত করেন।

এই প্রশিক্ষণে আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঈদগাঁও আর্দশ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আর্দশ শিক্ষা নিকেতন,নাপিত খালী উচ্চ বিদ্যালয়, ভোমরিয়াঘোনা দাখিল মাদ্রাসা, শাহ জব্বারিয় দাখিল মাদ্রাসা, গুলজার বেগম পালাকাটা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

 

এই বিভাগ এর আরো খবর

মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৃজিত-মিথিলার ডিভোর্স ?

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর