বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদ ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

🗓 বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

👁️ ১৪৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

👁️ ১৪৫ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) খেলা অনুষ্ঠিত হয়।

৯এপ্রিল (বৃহস্পতিবার) হাজীপাড়া খেলার মাঠে সকাল নয়টায় শুরু হওয়া ফুটবল টুর্নামেন্ট বিকেল তিনটায় সম্পন্ন হয়।

ইউনিয়নস্থ ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ গ্রহণ করে। খেলায় বালক দলে ইউছুপেরখীল সপ্রাবি চ্যাম্পিয়ন ও পাহাঁশিয়াখালী সপ্রাবি রার্নাস আপ, বালিকা দলে ইছাখালী সপ্রাবি চ্যাম্পিয়ন এবং হরিপুর সপ্রাবি রার্নাস আপ হন।

খেলা পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন মোহাম্মদ জানেই আলম আজাদ,প্রশি,শাব্বির আহমদ প্রশি,মনছুর উদ্দীন প্রশি,মিল্টন পাল প্রশি,জিয়াউল হক প্রশি,মোহাম্মদ আয়ুব প্রশি,সমীর পাল প্রশি,মো: জিয়াউর রহমান সশি,প্রবীর চৌ সশি,জসিম,সাদেক,শাহাবুদ্দিন ও মিজান।

এছাড়াও ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আগত প্রধান ও সহকারি শিক্ষক-শিক্ষিকা ও খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সকলকে ধন্যবাদ জানিয়ে খেলা সমাপ্ত হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৃজিত-মিথিলার ডিভোর্স ?

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর