বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে মহাপরিচালক বরাবরে লিখিত আবেদন

🗓 সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে মহাপরিচালক, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরাবর আবেদন করা হয়।

অ্যাডভোকেট শেখ আহমেদ ফারুকী গতকাল জেলা প্রশাসক কক্সবাজারের মাধ্যমে এই আবেদনটি প্রেরণ করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, পর্যটন রাজধানী কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলা প্রায় দেড় লক্ষাধিক জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ জনপদ।

ভৌগোলিক ও বাণিজ্যিক দিক থেকে এর গুরুত্ব অত্যন্ত বেশি। উপজেলার ইসলামপুর ইউনিয়নে দেশের সর্ববৃহৎ লবণ কারখানা এবং বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় মৎস্য ঘের রয়েছে, যা দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানিযোগ্য।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল বারবার প্লাবিত হওয়ায় এলাকা দিন দিন ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে।

সংবিধান অনুযায়ী নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও জরুরি পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে।

বর্তমানে ঈদগাঁও উপজেলার নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন রামু ও চকরিয়ায় অবস্থিত, যা অনেক দূরে হওয়ায় জরুরি মুহূর্তে দ্রুত সেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এছাড়া উপজেলায় আবাসিক এলাকা, বৃহৎ বাজার, সুপার শপ, গ্যাস পাম্প, ফিলিং স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।

এই প্রেক্ষাপটে ঈদগাঁও উপজেলায় দ্রুত একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে মহাপরিচালকের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আবেদনে সম্ভাব্য একটি স্থানের তপশিলও উল্লেখ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর