সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিদেশি পিস্তলসহ তিন রোহিঙ্গা ডাকাত আটক

🗓 মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

👁️ ৮৫ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

👁️ ৮৫ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ তিন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নবী (৪০), নুরুল আমিন (২৯) ও মো. শাহজাহান (৪৫)।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুরের দিকে শামলাপুর গরু বাজার এলাকায় টেকনাফগামী একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় অটোরিকশায় থাকা তিনজনের মধ্যে মোহাম্মদ নবীর পায়ের উরুর অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র বহন করছিল।

ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। আটক তিনজনই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর