বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

🗓 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

👁️ ৪৬ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

👁️ ৪৬ বার দেখা হয়েছে

এম জুবাইদ,পেকুয়া :: পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল ( বৃহস্পতিবার) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও শিক্ষিকা তাহিয়া সোলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হোছাইন।

প্রধান আলোচক ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মজিবুল হক চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম জুবাইদ, সম্মানিত পরিচালক ইমরুল হাসান ইমু, পেকুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদুল করিম রেজবী, পেকুয়া মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজের পরিচালক এইচ এম শহিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক হাসান শহিদ মুক্তা, সহকারী শিক্ষক আশফাক উদ্দিন, রুমানা আক্তার, আরমিন সোলতানা, তছলিমা আক্তার, আয়েশা বেগম, বিলকিস আক্তার মাওয়া, মুন্নী আক্তার, ইয়ামিন সোলতানা।

স্কুলের পক্ষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করে দশম শ্রেণির শিক্ষার্থী তোহা, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ের কচিকাঁচা ভাইবোনদের উদ্দেশ্য মানপত্র পাঠ করে বিদায়ী শিক্ষার্থী ফরহাদ, স্কুলের পক্ষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখে ঝুমু, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ের কচিকাঁচা ভাইবোনদের উদ্দেশ্য বক্তব্য রাখে সুমাইয়া সোলতানা।

বক্তারা বলেন বিগত বছরগুলোতেও এ প্রতিষ্ঠান বিভিন্ন বোর্ড পরীক্ষায় শতভাগ পাশ করে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

ঠিক তেমননি এবছর ও তোমরা এ ধারাবাহিকতা বজায় রাখবে এবং এ স্কুলের সুনাম অক্ষুন্ন রাখবে। “আজকের দিনটি সত্যিই আবেগের।

মনে হচ্ছে এইতো সেদিন তোমরা এই বিদ্যালয়ে পা রেখেছিলে, আর আজ পাঁচ বছরের পথচলা শেষে নতুন গন্তব্যে পা বাড়াচ্ছো।

এই বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণা, খেলার মাঠ, ক্লাসরুম—সবই তোমাদের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। তোমরা শুধু বিদায় নিচ্ছ না, তোমরা এই প্রতিষ্ঠানের একটি অংশ হয়ে চিরকাল হৃদয়ে থাকবে।

শিক্ষকরা তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করেছেন। তাঁদের শাসনের মধ্য দিয়েই তোমরা আজকের অবস্থানে এসেছো। জীবনে ভালো মানুষ হওয়ার যে শিক্ষা পেয়েছ, তা সবসময় ধারণ করবে।

“তোমাদের সামনে এসএসসি পরীক্ষা। ভয় পাবে না। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। সততা, নিষ্ঠা এবং সময়ের সঠিক ব্যবহার তোমাদের সাফল্যের শিখরে নিয়ে যাবে।

দেশ ও জাতির দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করো। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। “তোমাদের চলার পথ যেন কণ্টকাকীর্ণ না হয়—এই দোয়া করি।

আজকের এই বিদায় বেলা থেকে নতুন জীবনের শুভ সূচনা হোক। বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে তোমরা দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

অনুষ্ঠান শেষে এস এস সি পরীক্ষার্থী এবং অত্র প্রতিষ্ঠানের প্রয়াত প্রধান শিক্ষক মো: আরিফ এর স্মরণে দোয়া কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর