বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে বাজুসের নিবার্চন ঘিরে শেষ মুহুর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) ঈদগাঁও উপজেলা শাখার ত্রি-বার্ষিকী সম্মেলনের শেষ মুহুর্তেই সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কারা হচ্ছে সভাপতি এবং সম্পাদক ?

নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীও ভোটার দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ১৭ই মে বহুল প্রত্যাশিত বাজুসের নিবার্চন।

এটিকে সামনে রেখে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। ভোটার সমাজ উচ্ছাসিত হয়ে পড়েন।

সরেজমিনে নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায়, নির্বাচনের তাফশীল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সে থেকেই নির্বাচনী নানান কল্পনা জল্পনা চলছে জোরে শোরে।

ভোটারেরা নিরবে নির্বাচনী পরিবেশ লক্ষ্য করছেন। ঈদগাঁও বাজারে দক্ষিণ পাশের স্বর্ণপল্লী এলাকায় ব্যানার,পোষ্টার,লিফলেটে অলিগলি চেয়ে গেছে।

এলাকাজুড়ে নিবার্চনী আমেজে মুখরিত। ভোটার দের মাঝে সকাল,বিকেল ও গভীর রাত অবদি পযন্ত নির্বাচনী চুল-ছেঁড়া বিশ্লেষণ চলছে। কে হচ্ছে সভাপতি,সাধারণ সম্পাদক,বা কাদেরকে ভোট দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদে নির্বাচিত করবে, এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছেন সচেতন ভোটার সমাজের মাঝে।

সূত্র মতে, বাজুসের সভাপতি পদে সাবেক সভাপতি সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ভবেস আচায্যে এবং আরিফুল রহিম। এই পদে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

সাধারণ সম্পাদক পদে বিজন ধরসহ আরো একজন। সাংগঠনিক সম্পাদকে রুবেল ধর ও তাপস দে,সহ সভাপতি পদে কাঞ্চন ধর এবং উজ্জ্বল ধর প্রতি দ্বন্দ্বিতা করতে যাচ্ছে।

সদস্য পদে রিপুল ধরসহ আরো কজন রয়েছে। অর্থ সম্পাদক উজ্জ্বল ধর,সহ সাধারণ সম্পাদক সনজয় এবং দপ্তর সম্পাদক পদে অয়ন দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সচেতন ভোটারেরা জানান, এসোসিয়েশনের কল্যানে যারা নিবে দীত হয়ে এগিয়ে আসবেন,সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে সুচারুভাবে পরিচালনা করতে পারবেন,দক্ষতা সম্পন্ন প্রার্থীদের সবদিক বিবেচনায় যথাসময়ে মূল্যায়ন করা হবে বলেও অভিমত ব্যক্ত করেন।

অবাদ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বাজুসের নিবার্চন উপহার দিতেই বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। ১৭ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর