বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীর অপহৃত ছাত্রী ১১ দিন পর উদ্ধার : অপহরণকারী আটক

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

মোঃ রমজান আলী,মহেশখালী :: মহেশখালী থেকে অপহৃত জলেয়ারমারঘাট আদর্শ উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির স্কুল ছাত্রী ১১দিন পর চট্টগ্রামের বাকলিয়াস্হ কল্পলোক আবাসিক এলাকা থেকে ১৪ই মে ভোরবেলায় উদ্ধার করা হয়েছে।

সেই সাথে অপহরণকারী শাহ জালালকে আটক করেছে পুলিশ প্রশাসন।

অপহরণকারী শাহ জালালের বাড়ী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সিংহপুর গ্রামের সোলাইমানের পুত্র।

শাপলাপুর ইউনিয়নের জেএমঘাটের আবদুল মান্নান জানান জেএমঘাট উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ুয়া তার এক কন্যাকে গত ২৮ এপ্রিল অপহরণ করেছে।

বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজির পর ৮ই মে জানাযায় অপহরণকারী শাহ জালাল তার মেয়েকে অপহরণ করে চট্রগ্রাম বাকলিয়া থানার আওতাধীন ২নং ওয়ার্ডের কল্পলোক আবাসিক এলাকাস্থ জানে আলমের বিল্ডিংয়ের ২য় তলায় অবস্থান করছে।

তা নিশ্চিত হওয়ার পর জিডি মতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত ভবন থেকে ভিকটিম ও অপহরণকারীকে আটক করে ৯ মে ৫৪ ধারা মতে চট্টগ্রাম আদালতে সোপর্দ করেন।

আদালত বিবেচনা পূর্বক আসামী অপহরণকারীকে জেলে প্রেরণ করেন এবং ভিকটিম কে পুলিশ কাস্টিটিউটে রাখার নির্দেশ দিয়েছেন।

ভিকটিমের পিতা আবদুল মান্নান জানান, অপহরণের বিষয়টি মহেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জকে অবগত করার পরেও বিহীত কোন ব্যবস্হা নেননি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুস সুলতান জানান, উভয়ের মধ্যে সম্পর্ক থাকায় এ ঘটনাটি ঘটেছে।

তিনি আরো জানান, বিষয়টি বাকলিয়া থানার অধীনে তাই মহেশখালী থানায় মামলা নেয়ার নিয়ম নেই।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর