বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এমপি-ডিসি-এসপি : সর্বোচ্চ প্রস্তুতি ও নিরাপত্তা গ্রহন

🗓 বুধবার, ২৭ মে ২০২৬

👁️ ৩০ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৭ মে ২০২৬

👁️ ৩০ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারে সর্বোচ্চ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বুধবার (২৮ মে) সকালে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান,কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

পরিদর্শনকালে ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে মাঠের সার্বিক প্রস্তুতি, সংস্কার কাজ, মুসল্লিদের যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ঈদের জামাতে অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

No photo description available.

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সরোয়ার আকবর জানান, বৃহস্পতিবার (২৮ মে) কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের প্রধান পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাসেমী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন একই মসজিদের সহকারী পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি।

কক্সবাজার জেলার ৯টি উপজেলায় প্রায় ৪ হাজার মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রতিটি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেও প্রধান জামাতের আয়োজন করা হয়েছে।

May be an image of scooter, lighting and text

এছাড়া কক্সবাজার পৌর এলাকার বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শহরের বদর মোকাম জামে মসজিদে সকাল ৯টায়, বাহারছড়া শাহী জামে মসজিদ, বাহারছড়া কেন্দ্রীয় জামে মসজিদ, বড়বাজার জামে মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ, বইল্লাপাড়া জামে মসজিদ, উত্তর টেকপাড়া জামে মসজিদ, তারাবানিয়ার ছড়া জামে মসজিদ, মাঝিরঘাট জামে মসজিদ ও ঝাউতলা জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কলাতলী সুফিবাগ জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

May be an image of one or more people and lighting

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান জানান, ঈদুল আজহায় কক্সবাজারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পবিত্র দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে মোতায়েন থাকবে পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করবে সাদা পোশাকের পুলিশ।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান মুসল্লিদের বরণে পুরোপুরি প্রস্তুত। সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কক্সবাজারবাসী শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

No photo description available.

 

এই বিভাগ এর আরো খবর

চুক্তির দায় নিচ্ছেন না কেউই

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর