বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার টেকসই সিসিব্লক বসাতে নির্দেশ

🗓 বুধবার, ২৭ মে ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৭ মে ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার বুকচিড়ে প্রবাহিত মাতামুহুরী নদীর ভয়াল থাবায় প্রতিবছর বর্ষাকালে নদীতে বিলীন হচ্ছে জনবসতিপূর্ন বেসুমার জনপদ।

এমন পরিস্থিতিতে নিজেদের বাপ-দাদার বাড়িভিটায় বসবাস করা নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন হাজারো পরিবার।

বর্তমানে চকরিয়া পৌরশহর রক্ষা বাঁধ এবং নামার চিরিঙ্গা মামা- ভাগিনার মাজার, মজিদিয়া মাদরাসা পয়েন্ট এবং আবদুলবারী পাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার শত শত বসতবাড়ি এখন নদী গর্ভে তলিয়ে যাবার উপক্রম হয়েছে।

চকরিয়া পৌরসভার নদীভাঙ্গন কবলিত মানুষের দুর্বিসহ অবস্থা তুলে মাতামুহুরী নদীর করাল গ্রাস থেকে আতঙ্কিত জনগণের সুরক্ষা নিশ্চিতে টেকসই সিসিব্লক দ্বারা নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে চকরিয়া পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে গত ২৪ মে তারিখে একটি লিখিত আবেদন জানিয়েছেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম।

আবেদনের সুত্র ধরে চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম বলেন, মাতামুহুরী নদীর তীব্র ভাঙ্গনের হুমকির মুখে থাকা চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাইড বাঁধ থেকে মজিদিয়া মাদরাসা পর্যন্ত ১৬০০ মিটার, পাশের ৮ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদরাসা অংশ থেকে নামার চিরিঙ্গা মামা-ভাগিনা মাজার পর্যন্ত ৭০০ মিটার এবং চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুলবারী পাড়ার ড্রেন থেকে আমানপাড়ার রাস্তার মাথা পর্যন্ত ১০০ মিটার এলাকায় নদীতে টেকসই সিসিব্লক দ্বারা উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য জনদাবি তুলে ধরা হয়েছে।

বিএনপি নেতা আবদুর রহিম কতৃক জনস্বার্থ সংশ্লিষ্ট এই আবেদনে সাড়া দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জরুরি ভিত্তিতে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার এলাকায় টেকসই সিসিব্লক দ্বারা নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছেন।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ সালাহউদ্দিন আহমেদ বলেন, মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদকের দেওয়া আবেদনটি এখনো নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পৌছায়নি।

তিনি বলেন, আবেদনপত্র প্রাপ্তি সাপেক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনার আলোকে মাতামুহুরী নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নে পাউবোর পক্ষথেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জানতে চাইলে চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম বলেন, কোরবানি ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে যাবার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশকৃত আবেদনের কপিটি জমা দেওয়া যায়নি। তবে ছুটি শেষে সরকারি অফিস খোলার পর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আবেদনটি জমা দেওয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

চুক্তির দায় নিচ্ছেন না কেউই

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর