সোমবার ৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ছয়টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় জনস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মোট ৬ (ছয়)টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে চকরিয়া পৌরসভার মগবাজার ও পৌরশহরে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো.হাসান আল মারুফ।

এসময় সাথে ছিলেন- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটরী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার স্যানিটানি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হায়দার আলী ও চকরিয়া থানার একটি দল।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের জন্য মগবাজারের আর রহমান বেকারিকে ৫০হাজার টাকা , মূল্য তালিকা প্রদর্শন না করায় চিরিঙ্গার সাতকানিয়া স্টোরকে ৫ হাজার টাকা, ফলের দোকান ‘ফল বিতান’ মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫ হাজার টাকা, কাঁচাবাজারের শাহ আমানত স্টোরে বিক্রির অনুমোদনবিহীন রোহিঙ্গা পণ্য হিসেবে চিহ্নিত তেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা, কাঁচাবাজারের আজাদ স্টোরে বিক্রির অনুমোদনবিহীন রোহিঙ্গা পণ্য হিসেবে চিহ্নিত তেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা

এছাড়া, কাঁচাবাজারের টিপু স্টোরকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক বিক্রয়ের জন্য নিষিদ্ধ ঘোষিত ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ‘কেওডাজল’ বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কক্সবাজারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ।

এই বিভাগ এর আরো খবর

ঐশ্বরিয়াকে ঘিরে হঠাৎ উন্মাদনা

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর