বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরের কলাতলী মোড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগুন

🗓 রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

👁️ ১৯২ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

👁️ ১৯২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: সারা দেশে অগ্নিকাণ্ডের আতঙ্কের মধ্যে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ১২ মিনিটের দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে আগুন লাগে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাটিজ ডিপার্টমেন্টের একটি কম্পিউটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়।

ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। রাত ৯টা নাগাদ তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

এই বিভাগ এর আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬