রবিবার ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সদর ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান

🗓 বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

👁️ ৩১০ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

👁️ ৩১০ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার এবং সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি নীলুফা ইয়াসমিন চৌধুরীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল প্রতিষ্ঠান প্রাঙ্গনে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম চেীধুরী, নতুন জীবন সংগঠনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক হিরু, দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া দাখিল মাদ্রাসা এর এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক ও কেন্দ্রের খন্ডকালীন ধর্মীয় শিক্ষক মাওলানা মুহিবুল্লাহ মুহিব, কক্সবাজার মডেল হাই স্কুল এর সহকারী শিক্ষক ও কেন্দ্রের খন্ডকালীন সঙ্গীত শিক্ষক শাহজাদী রোমানা এবং কেন্দ্রের খন্ডকালীন ধর্মীয় শিক্ষক হাফেজ মো: গিয়াস উদ্দিন।

লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিবাসী শিশু মো: মোস্তফা নূর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিবাসী শিশু পপি আক্তার।

অত:পর নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উশু(মার্শাল আর্ট) ডেমো প্রদর্শনী বিদায়ী অতিথি সহ উপস্থিত সকলকেই বিমোহিত করে।

পরে বিদায়ী ইউএনও কে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিবাসী কিশোরীদের স্যানেটারী ন্যাপকিন বিতরণ করেন বিদায়ী ইউএনও।

প্রসঙ্গত উল্লেখ্য, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন,পথ শিশুদের সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, মনোসামাজিক সহায়তা, চিত্ত বিনোদন, কারিগরি প্রশিক্ষণ, চাকুরীতে নিযুক্তকরণের দ্বারা পুনর্বাসন, পুনএকত্রীকরণ ইত্যাদি সেবা প্রদানের মাধ্যমে নিরলসভাবে সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র।

এই বিভাগ এর আরো খবর

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর