শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া!

🗓 বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

👁️ ১৩৩ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

👁️ ১৩৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: একটা মাত্র হার। তাই নিয়েই কত কথা। তবে আপাতত আর ভারতীয় দলকে নিয়ে ভাল ছাড়া কোনও খারাপ কথা হবে না।

অন্তত ৮ মার্চ পর্যন্ত।

ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া।

অনেকে বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপে ভারতের পর সব থেকে শক্তিশালী দল। তবে বাস্তবে দেখা গেল, অতীতের ঘটনাই আবার ঘটল।

সেমিফাইনালে পৌঁছতেই দক্ষিণ আফ্রিকা দেখাল, তারা এখনও চাপের মুখে খেলতে পারে না। তারা হারল নিউজিল্যান্ডের কাছে।

এবার অনেকে আবার বলছেন, ফাইনালে ভারতের ট্রফি জয় এবার কঠিন। কারণ এই টুর্নামেন্টে সব থেকে ব্যালান্সড দল নিউজিল্যান্ড।

সাত উইকেট হারিয়ে ২৫৩ রান করেছিল ভারতীয় দল। অভিষেক শর্মা আজও ফ্লপ।

সঞ্জু স্যামসন ৪২ বলে ৮৯। শিবম দুবে ২৫ বলে ৪৩। ১৮ বলে ৩৯ রানের দরকারি ইনিংস খেলেন ঈশান কিষাণ।

আধুনিক টি-২০ ক্রিকেটে ২৫৩ রান মানে বিরাট স্কোর। তবে মুম্বইয়ের পাটা উইকেট বলে অনেকের তাতেও ভরসা হচ্ছিল না।

আর উল্টোদিকে যখন ইংল্যান্ডের মতো শক্তিশালী দল। তবে কোনও অঘটন ঘটল না। প্রত্যাশামতোই সেমিফাইনাল জিতল ভারত।

এদিন ইংল্যান্ডের আশা জিইয়ে রাখেন বেথেল-জ্যাকস জুটি। জ্যাকসকে আউট করে তাঁদের ৩৯ বলে ৭৭ রানের জুটি ভাঙেন অর্শদীপ।

বাউন্ডারি লাইনে অক্ষরের অবিশ্বাস্য ফিল্ডিংয়ে ক্যাচ সম্পূর্ণ করেন শিবম। জ্যাকস ৪টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৫ রান করেন।

১৭২ রানে ৫ উইকেট হারানোর পর ইংল্যান্ডের জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। তার পরও ভারতীয় দলকে চাপে রাখার চেষ্টা করেন বেথেল।

তবে কারেন রান তোলার গতি বজায় রাখতে পারেননি। চাপের মুখেও বেথেল সমানে সমানে লড়াইয়ের চেষ্টা করে গেলেন।

১৯তম ওভারে কারেনকে (১৪ বলে ১৮) আউট করে ভারতকে সুবিধা করে দেন হার্দিক। ভাল ক্যাচ নেন তিলক।

শেষ ওভারের প্রথম বলে বেথেল রান আউট হওয়ায় শেষ হয়ে যায় ইংল্যান্ডের আশা।

৮টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ১০৫ রান করেন তিনি। বেথেল যতক্ষণ ২২ গজে ছিলেন, ততক্ষণ কিছুটা হলেও চাপে ছিল ভারতীয় দল।

শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন আর্চার (১৯) এবং ওভারটন (২)।

এ দিন ভারতের সফলতম বোলার হার্দিক ৩৮ রানে ২ উইকেট নিলেন। ৩৩ রানে ১ উইকেট বুমরাহের। ৩৫ রানে ১ উইকেট অক্ষরের।

অর্শদীপ ১ উইকেট নিলেন ৫১ রান খরচ করে। বরুণ ১ উইকেট পেলেও খরচ করলেন ৬৪ রান।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটারের মতো ভারতের উদ্বেগ বাড়াচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলারও!

ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সাঞ্জু স্যামসন।

রবিবার অহমদাবাদের ফাইনালে নিউ জ়িল্যান্ডকে হারাতে পারলেই বিশ্বের প্রথম দেশ হিসাবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ভারত।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর