শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে সাবেক মেম্বারের বাড়ীতে ডাকাতি

🗓 বুধবার, ২৫ মার্চ ২০২৬

👁️ ১৪২ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৫ মার্চ ২০২৬

👁️ ১৪২ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে সাবেক মেম্বার ও স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ মার্চ)ভোররাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দলের হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মাইজপাড়ার স্বর্ণ ব্যবসায়ী সিরাজুল হক মেম্বারের বাড়িতে গভীর রাতে রান্নাঘরের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা।

পরে বন্দুক ও দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ,স্বর্ণালংকার এবং মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্য সাদেক জানান, ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল রান্না ঘরের টিনের চাল কেটে ঘরের ভেতরে ঢুকে পড়ে।

এসময় তারা দুটি বন্দুক, দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে রাখে।

পরে ঘর তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারও পাঁচটি মোবাইল ফোন নিয়ে যায়।

এলাকার ইন্ধন ছাড়া এমন ঘটনা সম্ভব নয়।

ঘটনার পরপর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয়রা জানান,সম্প্রতি এ সড়কে আশপাশের এলাকায় ডাকাতি ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।

সাবেক মেম্বার সিরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ীতে এমন ঘটনা খুবই দু:খজনক।

খবর পেয়ে সকালে ঈদগাঁও থানার এএসআই হিমেলসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রাথমিকভাবে ঘটনাটির বিভিন্ন দিক তদন্ত করে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর