শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের শাহপরীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক

🗓 মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

👁️ ৫০ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

👁️ ৫০ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :: টেকনাফের শাহপরীতে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার ৬ এপ্রিল বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ এপ্রিল সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন-টেকনাফ ৮ নং ওয়ার্ড উত্তর নাজিরপাড়ার মৃত রাজা মিয়ার পুত্র কফিল ও শাহিন আলম ।

জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর