বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সুদান যুদ্ধ ৪র্থ বছরে পদার্পণ করায় মানবজীবন ও মর্যাদাকে অগ্রাহ্যকারী যুদ্ধের ধরন চলতে পারে না : আইসিআরসি সভাপতি

🗓 বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: International Committee of the Red Cross (আইসিআরসি)-এর প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ সুদানে তিন বছর ধরে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এক বিবৃতিতে বলেছেন, মানবজীবন ও মর্যাদাকে উপেক্ষা করে যুদ্ধ পরিচালনার যে ধরণ তৈরি হয়েছে, তা আর অব্যাহত থাকতে পারে না।

তিনি সতর্ক করে বলেন, সুদানে চলমান সংঘাতের গত তিন বছর এক ধরনের নির্মম যুদ্ধের ধারা প্রকাশ করেছে, যেখানে ড্রোন এবং আধুনিক অস্ত্রের ব্যবহার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে এবং মানুষের জীবন ও মর্যাদার প্রতি চরম অবজ্ঞা প্রদর্শিত হয়েছে।

দেশজুড়ে বেসামরিক মানুষ অবিরাম হামলার মুখে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে।

আন্তর্জাতিক মানবিক আইনে কঠোরভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যৌন সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বেসামরিক অবকাঠামো ও জরুরি সেবার ওপর ধারাবাহিক হামলায় বহু এলাকা মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, মানবিক সহায়তা কর্মীরাও বারবার হামলার শিকার হয়েছেন।

গত তিন বছরে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ২০ জনের বেশি কর্মী ও স্বেচ্ছাসেবক তাদের জীবন হারিয়েছেন, যখন তারা জীবনরক্ষাকারী কাজ সম্পাদন করছিলেন।

প্রেসিডেন্ট স্পোলিয়ারিচ বলেন, “সুদানে বেসামরিক মানুষের ওপর চালানো এই ভয়াবহতার দিকে বিশ্ব আর চোখ বন্ধ করে থাকতে পারে না।

যুদ্ধ যখন চতুর্থ বছরে প্রবেশ করছে, আমি যুদ্ধরত পক্ষগুলোর প্রতি এবং যাদের প্রভাব রয়েছে তাদের প্রতি আহ্বান জানাই—যুদ্ধের নিয়মগুলোকে সম্মান করুন এবং তা বাস্তবায়ন নিশ্চিত করুন।”

তিনি আরও সতর্ক করেন, প্রতিদিনের নিষ্ক্রিয়তা আরও বেশি বেসামরিক প্রাণহানি ঘটায়, মানুষের দুর্ভোগ বাড়ায় এবং শান্তির পথে সম্ভাবনাকে আরও সংকুচিত করে।

Sudan: ICRC President calls for greater humanitarian space and respect of  international humanitarian law | International Committee of the Red Cross

এই বিভাগ এর আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬