রবিবার ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাত ( বৈরী আবহাওয়ার) কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়

অব্যাহত বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষজন।

মাঠে মাঠে সোনালী আমনের পাকা ধান আর শীতকালীন সবজির খেতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার নানা এলাকায় খোঁজ খবর নিয়ে জানা যায়, বুধবার বিকেল থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টিতে ধান ও সবজির জমিতে পানি জমেছে।

কোন কোন কৃষক বৃষ্টির আগে ধান কেটে ঘরে নিয়ে যায়, আবার কেউবা কেটে মাঠে রেখেছে।

অন্য কেউ ধান কাটার প্রস্তুতি নিয়েও কাটতে পারেননি বৈরী পরিস্থিতির কারনে। বৃষ্টি কারণে ধান শুকাতে না পারায় নষ্ট হওয়ার আশঙ্কা করে কৃষকরা।

একই সঙ্গে শিম,মুলা,টমেটোও বেগুন সহ বিভিন্ন শীতকালীন সবজির খেতে পানি।

সরেজমিন দেখা যায়, ঈদগাঁওর মাইজ পাড়া ও জালালাবাদ ইদ্রিসপুরের বিভিন্ন ফসলী জমিতে পড়ে রয়েছে সোনালী আমন ধান।

চলমান অল্প বৃষ্টিতে ভিজে প্রায় নষ্ট বললেও চলে। মাঠজুড়ে অধিকাংশ ধান রয়েছে। ঘরে তোলার আগে যেন শুরু হলো গুড়ি গুডি বৃষ্টি।

এক কৃষক জানান,জমির ধান এখনো আধা পাকা। বৃষ্টিতে ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মাঠে প্রতি জমিতে পাকা ধান উঁকি মারলেও কিছু কিছু জমিতে ধান কাটা শুরু করছিল মাত্র।

চাষি রাশেল জানান, আমন ধান পেকে উঠার আগ মুহুর্তে বৃষ্টি। যেন কৃষকদের মাথায় হাত। ধান মাঠে নুয়ে পড়েছে। সোনালী ধান নষ্ট হওয়ার আশংকা করছেন।

অল্প জমিতে চাষ করা সবজি চাষি জৈনক এক গৃহবধু জানান,বেগুনসহ নানা তরিতরকারীর দানা রোপন করছি। জমিতে পানি জমে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এতে ক্ষতির মুখে পড়তে পারেন তিনি।

কর্মজীবি মোহাম্মদ আলম ও আবদুল আলিম জানান, অব্যাহত হালকা বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেনা।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ। বৃষ্টির কারণে তারা কাজে যেতে পারছেনা। ফলে তাঁদের দৈনন্দিন আয়-রোজ গার বন্ধ হয়ে পড়েছে।

ঈদগাঁও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান জানান, বর্তমানে ধান পেকে গেছে।

তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে যেন না থাকে সেটি ব্যবস্থা করতে হবে। ধানে পোকামাকড় আসছেন কিনা সেটির সজাগ দৃষ্টি রাখতে হবে। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।

এই বিভাগ এর আরো খবর

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর