রবিবার ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম ইকবাল (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

​শনিবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ইকবাল রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব নুনাছড়ি গ্রামের আবদুর রশিদের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কে একটি দ্রুতগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী তামিম ইকবাল ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগ এর আরো খবর

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর