রবিবার ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে সৎভাইয়ের হাতে বড় ভাই খুন, ঘাতক গ্রেপ্তার

🗓 রবিবার, ২২ নভেম্বর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২২ নভেম্বর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: কক্সবাজারের মহেশখালীতে বাড়ি ভিটার জায়গা নিয়ে বিরোধীদের জের ধরে সৎ-ভাইয়ের হাতে হাজী মহিবুল্লাহ সরকার (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত সৎ-ভাই নেছার উল্লাহকে উত্তেজিত জনতা আটক করে পুলিশে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে ২২ নভেম্বর রবিবার সকাল দশটায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামে।

নিহত হাজী মহিবুল্লাহ সরকার ও ঘাতক নেচার উল্লাহ উভয়ই উক্ত গ্রামের মৃত হাজী মোহাম্মদ খলিল এর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি ভিটার জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই সৎ-ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় ২২ নভেম্বর সকাল দশটায় হাজী মুহিবুল্লাহ সরকার ও ছোট সৎভাই নেছার উল্লাহর সাথে বাক-বিতণ্ডা হয়।

একপর্যায়ে নেছার উল্লাহ’র ইটের আঘাতে হাজী মহিবুল্লাহ সরকার গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিকে ঘটনাস্থল থেকে উত্তেজিত জনতা ঘাতক নেছার উল্লাহকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ আবদুস সুলতান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জনতার সহায়তায় ঘাতক নেচার উল্লাহকে গ্রেফতার করেছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার পারিপার্শ্বিকতা এবং জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগ এর আরো খবর

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর