মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে সাগর পথে পাচারকালে ৭ জিম্মি উদ্ধার : ২ দালাল আটক

🗓 বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

👁️ ৪৪৯ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

👁️ ৪৪৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফে সাগর পথে পাচারকালে ২ দালাল আটক ও ৭ জন জিম্মি উদ্ধার করেছে বিজিবি।

পাচারকারী দালালরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-ই/৭ এর আব্দুর রহমানের পুত্র মো. আলম (১৯) ও টেকনাফ পৌরসভা ২ নম্বর ওয়ার্ড পুরান পল্লানপাড়ার আবু তাহেরের পুত্র ইসমাঈল (২৮)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধভাবে বিদেশ গমনেচ্ছুক কয়েকজন ব্যক্তিকে সমুদ্রপথে পাচারের উদ্দেশ্যে একটি ট্রলারে তোলার সময় ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় স্থানীয় জেলেদের সহায়তায় সন্দেহজনক ট্রলারটি কৌশলে ঘিরে ফেলা হয়। পাচারকারীরা ট্রলার নিয়ে পালানোর সময় এটি আটক করা হয়।

পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৭ জন জিম্মিকে (পুরুষ-৬ ও মহিলা-১) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ সময় উদ্ধারকৃতদের মধ্যে ছদ্মবেশে থাকা মানব পাচার চক্রের সদস্যকে আটক করা হয়।

এই বিভাগ এর আরো খবর

নিরাপদ সীমার নিচে সারের মজুত

রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর