সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ৬শ পিচ ইয়াবাসহ আটক ২

🗓 শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

👁️ ৫৭ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

👁️ ৫৭ বার দেখা হয়েছে

মো: রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে মোঃ জুনাইদ (২৩) নামের এজাহার নামীয় আসামী গ্রেফতার হয়েছে।

৪ মার্চ রাতে মহেশখালী থানাধীন পানিছড়ায় এ অভিযান পরিচালানা করা হয়।

আটক ব্যক্তি ঈদগাঁও থানার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদের আবু তাহের (৬০)।

তিনি একজনকে ছুরিকাঘাত করতঃ হত্যার উদ্দেশ্য জখমের অপরাধে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ঈদগাঁও থানার মামলা নং ৮/১৭, তারিখ- ১৯/০২/২৬ এর এজাহার নামীয় আসামী।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার নিশ্চিত করেন যে, আসামী ইসলামাবাদ ইউনিয়নের সুলতান আহমদের পুত্র।

গ্রেফতারকৃতকে আইন ও বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

এদিকে কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ইসলামাবাদ হতে ছয়শত পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, ৪ মার্চ রাতে ইউনিয়নের খোদাইবাড়ীর একটি দোকানের ভিতর হতে তাকে আটক করা হয়।

গ্রেফতার আসামী আব্দুল মালেক (৪৫) কক্সবাজার সদর উপজেলার মীর আহমদের পুত্র।

তিনি স্থানীয় মাইজ পাড়ার বাসিন্দা।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঈদগাঁও থানার মামলা নং-০২/২১, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) রুজু করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর