শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার জামায়াত নেতা কারাগারে

🗓 বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

👁️ ৮৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

👁️ ৮৪ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় জামায়াতের এক নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে প্রবাসীর স্ত্রীর দায়ের করা পেনাল কোড ১৮৬০ এর ৪০৬/৪২০/৪৯৩ ধারা তৎসহ পর্নোগ্রাফি আইন ২০১২ এর ৮ (১) (২) ধারার মামলায় অভিযুক্ত জামাত নেতা সাইদুল আরেফিন মিরাজ (২৮) জামিন আবেদন করলে, আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন।

অভিযুক্ত সাইদুল আরেফিন মিরাজ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং জামায়াত ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক।

আদালতে সূত্রে প্রাপ্ত নথির তথ্যানুযায়ী, ভুক্তভোগী নারী প্রবাসীর স্ত্রী এবং প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ায় পিতারবাড়িতে অবস্থান করছিলেন।

এই সুযোগ মিরাজ প্রেমে জড়িয়ে তাকে প্রতারণামূলকভাবে বিয়ে করেন এবং যৌনসম্পর্ক স্থাপনের ভিডিও মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রর্দশন করেন।

ভুক্তভোগী জানান, ‘ ১৮ দিন যাবত সে আমাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রেখেছিল।

আমার সাথে প্রতারণা করে সে স্বর্ণ ও নগদ টাকাও হাতিয়ে নিয়েছে। আমি ন্যায় বিচার চাই। ‘

মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা মিলেছে আরো যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর