সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে আটক অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি

🗓 সোমবার, ১৬ মার্চ ২০২৬

👁️ ৭৯ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৬ মার্চ ২০২৬

👁️ ৭৯ বার দেখা হয়েছে

মো. রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ কর্তৃক অপহরণ, ধর্ষণ এবং স্বর্ণালংকার চুরির মামলার প্রধান অভিযুক্ত আসামি আটক হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকা থেকে মোহাম্মদ সাঈম উদ্দীন (২২) নামের এ আসামিকে গ্রেফতার করা হয়।

গত ৮ মার্চ রাতে ঈদগাঁও বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পশ্চিম পার্শ্বের খালি জায়গা থেকে ভিকটিমকে অপহরণ করা হয়।

পরে অভিযুক্ত সাঈম উদ্দীন ভিকটিমকে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন আল মিরাজ আবাসিক হোটেলের ১০৩ নম্বর কক্ষে আটকে রাখে।

এ সময় আসামীর বিরুদ্ধে ভিকটিমের নিকট থাকা ৫ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ১২,০০,০০০ টাকা) চুরি করারও অভিযোগ রয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, ভুক্তভোগীর বাবা মোহাম্মদ সানা উল্লাহর অভিযোগের প্রেক্ষিতে গত ১২ মার্চ ঈদগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-৭।

মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান ও এসআই মোঃ আজিমুল হকের সমন্বয়ে গঠিত টিম দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোহাম্মদ সাঈম উদ্দীন (২২), পিতা: মোঃ ইসমাইল, ঠিকানা: গ্রাম- পদুয়া (সম্মুদরপাড়া), থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম।

ওসি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিতকরণে এবং অপরাধ দমনে ঈদগাঁও থানা পুলিশ সর্বদা সচেষ্ট ও আপসহীন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর