মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে দূ’শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

🗓 শুক্রবার, ২০ মার্চ ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২০ মার্চ ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

মো. রেজাউল করিম,ঈদগাঁও :: ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ বুধবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ রাহমত ছালাম, মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, মাওলানা ছৈয়দ নুর হেলালি, মাওলানা আব্দুর রহমান আজাদ, আনিস মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা নুরুল আজিম, মাওলানা নুরুল আলম আখতারী, মাস্টার হাবিবুল্লাহ, হোমিও চিকিৎসক রশিদ আহমদ, আকতার উদ্দিন, কানাডা প্রবাসী হারুন অর রশিদ, প্রভাষক খোরশেদ আলম, এডভোকেট মুহাম্মদ ইসহাক, লায়েক ইবনে ফাজেল, এনামুল হক ইসলামাবাদী।

প্রাক্তন শিক্ষার্থী তৈয়ব উদ্দিন ও একরামুল হকের যৌথ সঞ্চালনায় মাহফিলে সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, মাওলানা নুরুল ইসলাম, প্রভাষক সাহাব উদ্দিন, সৈয়দ আহমদ, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম, বেদারুল ইসলাম, আব্দুর রশিদ, শামসুল আলম, জাফর আলম সহ কয়েক শত সাবেক শিক্ষার্থী।

এতে বর্ণাঢ্য ও জাঁকজমক পূর্ণভাবে প্রাক্তন ছাত্র পরিষদের ব্যানারে মিলন মেলা আয়োজনের প্রস্তাব দেন আলোচক সাবেক শিক্ষার্থীরা। শেষে দেশ ও জাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

পরে উপস্থিত সাবেক শিক্ষার্থী ও অতিথিদের মাঝে বিরানির প্যাকেট বিতরণ করা হয়।

এদিকে একই দিনে একই সময়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ১৯৯০ ব্যাচের উদ্যোগে। ঈদগাঁও বাজারের একটি হোটেলের হল রুমে আয়োজিত এ মাহফিলে অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক জাফর আলম।

সংগঠনের সভাপতি মুফিজুর রহমান মুফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ সওদাগরের সঞ্চালনায় এতে আলোচনা করেন খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা আবুল ফজল।

বিশেষ আলোচক ছিলেন খোদাইবাড়ি ফরিদিয়া মমতাজুল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা ইউনুস বিন নজির। অতিথির মধ্যে ছিলেন বৃহত্তর ঈদগাঁও জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের সাবেক সভাপতি সেলিম উল্লাহ ওয়াহেদী, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাংবাদিক সেলিম উদ্দিন ও আনোয়ার হোছাইন।

সংগঠনের কার্যনির্বাহী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইয়াছির পারভেজ চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল, আইন বিষয়ক সম্পাদক মহি উদ্দিন, অর্থ সম্পাদক নুরর রহিম সওদাগর, সহ- অর্থ সম্পাদক মনজুর আলম সওদাগর, নির্বাহী সদস্য সাহাব উদ্দিন, নুরুল আজিম, সদস্য মোহাম্মদ ইসমাইল, আবুল কালাম, মোস্তাক আহমদ, আজিজুর রহমান, ফারুক উল্লাহ প্রমুখ। এতে মুসলিম উম্মার কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর