বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে চারটি ফিলিং স্টেশনকে পরিমাপে কারচুপির দায়ে জরিমানা

🗓 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

👁️ ১৭১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

👁️ ১৭১ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: কক্সবাজারে জেলা প্রশাসন ও বিএসটিআই এর সমন্বয়ে জেলার রামু ও ঈদগাও উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

এসময় চারটি ফিলিং স্টেশনকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হাসান নাঈম।

অভিযানকালে মেসার্স নাহার এন্ড কোং ফিলিং স্টেশন’, ফুটবল চত্বর, রামু, কক্সবাজার প্রতিষ্ঠানটির ১টি ডিজেল ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০লিটার ডিজেলে ৬৫৩ মি.লি. তেল কম পাওয়া যায়।

ফলে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯ নং ধারা লঙ্ঘনের দায়ে উক্ত প্রতিষ্ঠান কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাজী আব্দুল করিম সওদাগর ফিলিং স্টেশন’, চৌমুহনী, রামু, প্রতিষ্ঠানটির ১টি ডিজেল ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার ডিজেলে ৫০০ মি.লি. তেল কম পাওয়া যায়।

ফলে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯ নং ধারা লঙ্ঘনের দায়ে উক্ত প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

‘করিম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন’, বাস স্টেশন, ঈদগাঁও, প্রতিষ্ঠানটির ১টি ডিজেল ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার ডিজেলে ১১০ মি.লি. তেল কম পাওয়া যায়। ফলে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯ নং ধারা লঙ্ঘনের দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেসার্স আনু মিয়া সিকদার এল পি জি এন্ড অটোগ্যাস ফিলিং স্টেশন’, বাস স্টেশান, ঈদগাও, কক্সবাজার প্রতিষ্ঠানটির ১টি ডিজেল ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার ডিজেলে ৮০ মি.লি. তেল কম পাওয়া যায়।

ফলে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯ নং ধারা লঙ্ঘনের দায়ে এ প্রতিষ্ঠান কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আরো তিনটি ফিলিং স্টেশনের অকটেন ও ডিজেল ডিস্পেন্সিং ইউনিট সমূহ যাচাই করে তেল পরিমাপ সঠিক পাওয়া যায়।

এসময় প্রসিকিউটর হিসেবে এস, এম, রুহুল ইসলাম, পরিদর্শক (মেট.), বিএসটিআই, কক্সবাজার অংশগ্রহণ করেন।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর