মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় মৎস্যঘের থেকে ঘের মালিকের লাশ উদ্ধার

🗓 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

👁️ ৭১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

👁️ ৭১ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় মৎস্যঘের থেকে মঞ্জুর আলম প্রকাশ কালু (৫৫) নামের এক ঘের মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতের দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের পশ্চিম ডুমখালী মৎস্যঘের এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত মঞ্জুর আলম প্রকাশ কালু ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বড় ডুমখালী ঘোনা এলাকার মৃত জাফর আলমের ছেলে। তিনি তিন কন্যা সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে মৎস্যঘেরে পাহারাদাররা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের জানালে থানায় খবর দেয়া হয়।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতা লাশটি উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে উদ্ধারকৃত লাশটি হচ্ছে মৎস্য ঘেরের মালিক মঞ্জুর আলম প্রকাশ কালু বলে নিশ্চিত করেন।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) মো.ফরিদ হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৎস্যঘের থেকে মঞ্জুল আলম প্রকাশ কালুর লাশ উদ্ধার করা হয়।

তিনি ওই ঘেরের মালিক বলে জানান স্থানীয়রা। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, মৎস্য ঘেরে এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

স্থানীয়দের সহযোগিতা লাশটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোর চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুও সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর