রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের নুরিস্তানে সংঘাতপীড়িত মানুষের জন্য জরুরি সহায়তা শুরু করেছে ICRC

🗓 বুধবার, ২২ এপ্রিল ২০২৬

👁️ ৩৭ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২২ এপ্রিল ২০২৬

👁️ ৩৭ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি(২২ এপ্রিল) :: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের সংঘাত-পীড়িত অগম্য এলাকাগুলোতে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, তাদের সঙ্গে আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি (এআরসিএস) এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) যৌথভাবে কয়েক দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করছে।

চলমান সশস্ত্র সংঘাতের কারণে নুরিস্তানের কামদেশ ও বার্গ-ই-মাতাল জেলায় প্রায় ১ লাখ ৩৬ হাজার মানুষ গত দুই মাস ধরে খাদ্য, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকটে ভুগছেন।

অন্তত ১৭ হাজার পরিবারের এই মানুষেরা ছয় সপ্তাহের বেশি সময় ধরে মৌলিক সেবার বাইরে ছিলেন।

আইসিআরসি জানায়, এপ্রিলের শুরু থেকে মানবিক সংস্থাগুলো সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে আসছে।

এর ফলেই নিরপেক্ষ সংস্থাগুলো এখন নিরাপদ ও বাধাহীনভাবে এসব এলাকায় প্রবেশ করে ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছে দিতে পারছে।

প্রাথমিক পর্যায়ে খাদ্য, চিকিৎসা সামগ্রী ও অন্যান্য জরুরি ত্রাণ বিতরণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পাশাপাশি নুরিস্তানগামী সড়ক খুলে যাওয়ায় বাজারে পণ্য সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং চিকিৎসাজনিত কারণে লোকজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রম ফের শুরু হয়েছে।

সংস্থাগুলো স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রাথমিক মূল্যায়নে এলাকাগুলোতে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জরুরি সেবার প্রয়োজন এখনো অনেক বেশি বলে দেখা গেছে।

মানবিক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিরপেক্ষতা, স্বাধীনতা ও পক্ষপাতহীনতার নীতিমালা অনুসরণ করে কাজ চালিয়ে যাবে।

একই সঙ্গে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে নিরাপদ ও টেকসই প্রবেশাধিকার নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গগত, ১৮৬৩ সাল থেকে আইসিআরসি যুদ্ধ ও সশস্ত্র সহিংসতার সময় মানুষের দুর্ভোগ লাঘব এবং মানবিক মর্যাদা রক্ষায় কাজ করে আসছে।

রেড ক্রস ও রেড ক্রিসেন্ট অংশীদারদের সঙ্গে নিয়ে সংস্থাটি সংঘাতপূর্ণ এলাকায় জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছানোর পাশাপাশি বিচ্ছিন্ন পরিবারকে পুনর্মিলিত করতে এবং নিখোঁজদের খোঁজে সহায়তা করে থাকে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর