রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের উখিয়ায় ‘জয় বাংলা’ লেখা কেন্দ্র করে সংঘর্ষ : ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

🗓 শনিবার, ১৬ মে ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৬ মে ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় ‘জয় বাংলা’ লেখা কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে এই সন্ত্রাসী ঘটনা ঘটে।

নিহত ছৈয়দা বেগম উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং ছব্বির আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লিখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়। এরপর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার ফের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টা করা হলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় ছৈয়দা বেগম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবী তারা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন।

পরিকল্পিতভাবেই এলাকার বিএনপি নেতা মিজানুর রহমান সিকদার, জিসান ও বাবুলসহ চিহ্নিত সন্ত্রাসীরা এ হত্যাকান্ড ঘটিয়েছে।

আমরা সন্ত্রাসীদের বিচার চাই।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উখিয়া থানা পুলিশ-এর একটি টিম উখিয়া হাসপাতালে অবস্থান করছে।

এদিকে সন্তানের জীবন রক্ষায় এগিয়ে গিয়ে মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে বিরাজ করছে চরম উত্তেজনা।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর