এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: ঈদগাঁওতে এক অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন মানব সেবা সোসাইটি।
১১ মে পানিরছড়া থেকে দোকান বন্ধ করে পিতা-পুত্র বাড়ি ফেরার পথে ঈদগাঁও কলেজ গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান দরগাহ পাড়া মোহাম্মদ আবছার।
আহত হয়ে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে আইসিউতে ভর্তি রয়েছে ছেলে মোহাম্মদ ফায়সাল।
গরিব পরিবারের এত ব্যয়বহুম চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছিলনা।
পরিবারটি সকলের নিকট সহায়তা কামনা করে বিপদ মুহূর্তে এগিয়ে আসে মানব সেবা সোসাইটি।
তারা একটি ফান্ড গঠন করে। এতে সংগঠনের সদস্য ও এলাকার মানুষসহ দেশ-প্রবাস থেকে কিছু মানবিক মানুষ সহায়তা করে।
মানব সেবা সোসাইটির সহায়তা ফান্ডে সর্বমোট সহায়তা আসে এক লক্ষ বাইশ হাজার পাঁচশত ছাব্বিশ টাকা। ১৬ মে আবছারের পরিবারের সদস্যদের নিকট টাকাগুলো হস্তান্তর করা হয়।
বিপদ মুহূর্তে সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং সকলের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।













