রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা প্রশাসন ও বিএসটিআই’র অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা আদায়

🗓 বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: কক্সবাজার বিএসটিআই ও জেলা প্রশাসন কক্সবাজারের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

এসময় দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

২২ এপ্রিল বুধবার পরিচালিত এ অভিযানে সদরের বাস টার্মিনাল এলাকার নিউ ঢাকা ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ না করে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার জরিমানা করা হয়।

এছাড়া উত্তর ডিককুল এলাকায় আল্লাহর দান ফুড এন্ড বেকারি প্রতিষ্ঠানকেও একই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম এবং মিজ রাবেয়া আক্তার।

এসময় প্রসিকিউটর হিসেবে নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, কক্সবাজার অংশগ্রহণ করেন।

জনস্বার্থে বিএসটিআই এর এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই কর্তৃপক্ষ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর