রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিদেশি পিস্তলসহ ৮টি মামলার আসামি আটক

🗓 রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

👁️ ৫ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আটক মোঃ রাসেল (৩৬) ওরফে ডন রাসেল ৮টি মামলার আসামি বলে জানিয়েছেন কোস্ট গার্ড।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ উপজেলার সিকদার পাড়া সংলগ্ন এলাকায় শনিবার ভোররাত প্রায় ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানের সময় সেখান থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মোঃ রাসেল (৩৬), ওরফে ‘ডন রাসেল’। তিনি টেকনাফের সিকদার পাড়ার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাসেল দীর্ঘদিন ধরে মাদক কারবার, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।

তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্র আইনে মোট আটটি মামলা রয়েছে। এর আগে টেকনাফ থানা পুলিশ তাকে একাধিকবার ইয়াবাসহ আটক করেছিল।

কোস্ট গার্ড জানায়, আটক আসামি ও জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর